- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- খেজুরের বিস্ময়কর গুণ
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
সংসদ সদস্যদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সংসদ সদস্যরা আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন বলে অভিযোগ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে জন্য সংসদ সদস্যদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসি।
শনিবার (২৫ ডিসেম্বর) দেওয়া ইসির নির্দেশনায় বলা হয়, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬-এর বিধি ২২ অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচার বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে কোনো কোনো সংসদ সদস্যরা এসবে অংশ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমেও এসব খবর আসছে।
নির্দেশনায় বলা হয়, সংসদ সদস্য বা আচরণ বিধিমালার বিধি-২ এর উপবিধির (১৪) সংজ্ঞা অনুযায়ী, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নির্বাচনি এলাকায় সরকারি, ব্যক্তিগত সফরের ফলে অথবা নির্বাচনি এলাকায় অবস্থানের ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিধি পরিপন্থি কার্যক্রম ঘটার আশঙ্কাসহ নির্বাচনি পরিবেশ প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
নির্দেশনায় আরও বলা হয়, তাই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন। এ ছাড়া, যেসব এলাকায় সংসদ সদস্যদের প্রচার বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদেরকে দ্রুত এলাকা ত্যাগ করার অনুরোধ করেছে কমিশন।
তবে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার হলে সংসদ সদস্যরা ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারবেন বলে নির্বাচন কমিশনের নির্দেশনায় উল্লেখ করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: