ইন্টারনেট
হোম / ধর্ম / বিস্তারিত
ADS

আঠারো ও তদুর্ধ বয়সী বিদেশিরা ওমরাহ পালন করতে পারবেন

28 November 2021, 6:44:25

বিদেশিদের ওমরাহ পালনের বয়সসীমা আঠারো ও তদুর্ধ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে সৌদি আরবের হারামাইন শরিফাইন কতৃপক্ষ তথ্য জানিয়েছে। সৌদি আরবে ভ্রমণ ইচ্ছুকদের জন্যও একই বয়সসীমা থাকবে। তবে, দেশটিতে বসবাসকারিদের ক্ষেত্রে বারো ও তদুর্ধ করা হয়। হারামাইন শরীফাইন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার করায় বিদেশি ওমরাহ পালন ইচ্ছুক মুসলমানরা সংশয় মুক্ত হলো।

সর্বোচ্চ বয়সের কোনো সীমা নেই। করোনাকালের পর প্রথম যখন ওমরাহ খুলে দেওয়া হয়েছে ছিল তখন পঞ্চাশ বছর নির্ধারণ ছিল এরপরে ষাট। এখন সেই সিদ্ধান্তেরও পরিবর্তন হয়েছে। শারিরীক এবং আর্থিকভাবে সক্ষম এই বয়সসীমার ব্যাক্তিদের ওমরাহ পালনে কোন বাধা নেই। কোভিড-১৯ ভ্যকসিন দুই ডোজ নেওয়া থাকলে ওমরাহ ভিসার আবেদন করা যাবে।

উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে মিশর ভিত্তিক একটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদ প্রকাশ করেছিলো শুধুমাত্র ১৮ থেকে ৫০ বছর বয়েসীরা ওমরাহ আদায় করতে পারবেন। সংবাদটি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে প্রচার হয়। এরপর থেকে প্রকৃত বিষয়টি জানার জন্য আন্তর্জাতিক অঙ্গনের মুসলমানরা অপেক্ষায় থাকে। হারামাইন শরিফাইন কতৃপক্ষের এই ঘোষণার পর সেই অনলাইনের বিতর্কিত সংবাদটি যে গুজব ছিল তা পরিষ্কার হলো।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: