- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- খেজুরের বিস্ময়কর গুণ
‘গরিবের টাকা পাচারকারীদের জনগণ কখনও ভোট দেবে না’
বিএনপিকে মানুষ কোন আশায় ভোট দেবে- এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করা, আর বিদেশে পলাতক আসামি যে দলকে চালায়, জনগণ কখনো তাদের ভোট দেবে না।
শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভায় এ কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। এ সময় জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশ জুড়ে এত উন্নয়নের পরেও কিছু লোক বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে। এদের বিরুদ্ধে সচেতন হতে হবে। অপপ্রচারের জবাব দিতে হবে।
আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যে কেউ দল করতে পারবেন। কাউকে বাধা দেয়া হবে না। বাংলাদেশ এখন বিশ্বে মর্যাদাপূর্ণ অবস্থানে এসে গেছে। আমরা জনগণের কল্যাণে কাজ করছি। উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। সব শ্রেণি-পেশার মানুষ উন্নয়নের ছোঁয়া পেয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু মানুষ মিটিং করছেন কী করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যায়। জনগণের শক্তি আওয়ামী লীগের শক্তি। আমরা জনগণের সেবায় কাজ করে যাচ্ছি। আমরা যতই ভালো কাজ করি না কেন বিদেশে বসে কিছু লোক দেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের কিছু মানুষ আছে যারা হাজার অপরাধ করলেও অপরাধী হিসেবে দেখে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বললেও দুর্নীতির জন্য সাজাপ্রাপ্তদের পক্ষ নেয়। হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, এতিমের টাকা আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত, তাদের জন্য মায়াকান্না করছে। এ সময় কুমিল্লার একটি মণ্ডপে কোরআন রাখার প্রসঙ্গ এনে প্রধানমন্ত্রী বলেন, একজন মুসলমান হয়ে কীভাবে হনুমানের সামনে কোরআন শরীফ রেখে কোরআন শরীফের অবমাননা করে? এদের পেছনে কারা আছে, সব তদন্তে বেরিয়ে আসবে।
আমি সব সময় খালেদা জিয়ার টার্গেট
‘খালেদা জিয়া ঘোষণা দিয়েছিল আমি প্রধানমন্ত্রী কেন বিরোধীদলীয় নেতাও হতে পারব না। শত বছরেও ক্ষমতা আসতে পারব না। এসব ঘোষণার পরই হামলা। গ্রেনেড হামলা। পলাতক আসামি যে দল চালায়, তাদের কী আশায় মানুষ ভোট দেবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এরা দেশের গরিবের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। গরিবের ধনসম্পদ চুরি করে অর্থ সম্পদের মালিক হয়েছে। বিদেশে বসে আরাম আয়েশে আছে। পলাতক আসামি যে দল চালায় তাদের কোন আশায় মানুষ ভোট দেবে?’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: