- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
শিখা অনির্বানে শ্রদ্ধা জানালেন ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্যরা
সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সশস্ত্রবাহিনীর ৩০ জন বীর যোদ্ধাসহ ৩৮ সদস্যের একটি প্রতিনিধি দল।
রোববার (২৮ মার্চ) দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলাদা সাক্ষাৎ করেন।
এসময় মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা উল্লেখ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।
এর আগে প্রতিনিধি দল ঢাকা সেনানীবাসস্থ শিখা অনির্বানে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে গত ২৫ মার্চ ৩৮ সদস্যের দলটি ঢাকায় আসেন। এতে ভারতের মেজর জেনারেল নারায়ণ শংকর নারি এর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ৩০ জন বীরযোদ্ধা এবং ৬ জন চাকরিরত ভারতীয় সামরিক বাহিনীর সদস্য রয়েছেন।
সফরে গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মরণে ফুল দেয়াসহ স্বাধীনতা দিবসের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তারা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: