- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
রাজধানীতে ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, আটক ৩
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় আইএফআইসি ব্যাংকের বাড্ডা উপশাখার দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা করার সময় ব্যাংকের ভেতর থেকে একজনকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ রোববার কড়াইল বস্তি এলাকা থেকে আরও দুজনকে আটক করা হয়।
তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেননি পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার দুপুরে ডিবি গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: