- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
আজ থেকে চলবে না লঞ্চ
ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা করে বাড়ানোর প্রতিবাদের ট্রাক-লরি ও বাসের পর এবার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার লঞ্চ মালিকদের সংগঠন ডাকা জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের সদস্য ও অ্যাডভেঞ্চার লঞ্চের মালিক নিজামউদ্দিন ঢাকাটাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
নিজামউদ্দিন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় আমাদের পক্ষে লঞ্চ চালানো সম্ভব নয়। সেজন্য আমরা আজ থেকেই লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নিয়েছি। সদরঘাট ছাড়াও দেশের কোথায় আজ থেকে লঞ্চ চলবে না।
গত বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর পর শুক্রবার থেকে ধর্মঘটের ঘোষণা দেয় পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। তারা পরিবহনের ভাড়া বাড়ানোর দাবি তুলেছে। তাদের দাবির মুখে রবিবার বিআরটিএ বৈঠক ডেকেছে।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধর্মঘট তুলে নিতে আহ্বান জানালেও রবিবার বৈঠকের আগে তা তুলতে নারাজ পরিবহন মালিকরা। শুক্রবার থেকে শুরু হওয়া ধর্মঘট আজ দ্বিতীয় দিনে গড়িয়েছে। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি থামছে না। এমন অবস্থার মধ্যে আজ থেকে লঞ্চ না চালানোর সিদ্ধান্ত নেয় লঞ্চ মালিকরাও।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: