- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- খেজুরের বিস্ময়কর গুণ
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
২০২২ সালে ছুটি ২২ দিন, ৬ দিনই সাপ্তাহিক বন্ধ
২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ছয় দিনই শুক্র ও শনিবার। ২২ দিনের ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।
বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে বৈঠকে যুক্ত হন তিনি। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী ২০২২ সালের সরকারি ছুটির তালিকা প্রস্তুত করা হয়েছে। মোট ২২ দিনের মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছিল। এর মধ্যে ৬ দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার রয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০২২ সালের সরকারি ছুটির মধ্যে বিভিন্ন জাতীয় দিবসের জন্য সাধারণ ছুটি ১৪ দিন। এর মধ্যে তিনদিন রয়েছে সাপ্তাহিক ছুটি। দুটি শুক্রবার ও একটি শনিবার। আমরা আনন্দ করতে পারবো কিন্তু ১৪ দিন। এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন ধর্মীয় দিবসে জন্য নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে আট দিন। এর মধ্যে তিনদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। তাহলে আট দিন আর ১৪ দিন মিলিয়ে মোট ছুটি ২২ দিন। এর মধ্যে ছয় দিন হবে সাধারণ ছুটি।
ধর্মীয় উৎসব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীরা বছরে অনধিক তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন নৃ-গোষ্ঠীর কর্মচারীদের সামাজিক উৎসবের জন্য দুই দিনের ঐচ্ছিক ছুটি রয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: