- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ৷
শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই ইউনিটে এবার ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন লড়ছেন৷ সেই হিসেবে প্রতি আসনের জন্য লড়ছেন ২২ জন৷
গ ইউনিটে এবারে মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে৷ সেখানে মূল পরীক্ষায় ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে৷
মূল পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে৷ উভয় অংশের উত্তর করার জন্য ৪৫ মিনিট করে সময় পাবেন শিক্ষার্থীরা৷
ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস৷ সেখানে ১৭ হাজার ১৩৭ জন পরীক্ষা দেবেন৷
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৫৫৯ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) কেন্দ্রে ৯৯৫ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬০৬ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪২৬ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) কেন্দ্রে এক হাজার ৩৬২ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন৷
এর আগে ১, ২ ও ৯ অক্টোবর আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ক, খ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷
আর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটে সাত হাজার ১৪৮টি আসনের বিপরীতে এবার মোট আবেদন করেছেন ৩ লাখ ২৪ হাজার ৩৪০ জন৷ সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৫ জন৷
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: