মুগদা হাসপাতালে আগুন
21 October 2021, 1:33:27
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ছয়তলায় আগুন লেগেছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসি বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. এনায়েত হোসেন জানান, দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: