- সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে: রিজভী
- ‘২৩ বছর পর এই বোলিং আক্রমণের বিরুদ্ধে খেলা সহজ নয়’
- ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
- দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
- বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
- প্রাথমিক বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি চালুর নির্দেশ
- একই পরিবারের ৪ জনকে হত্যা: যেভাবে শনাক্ত করা হয় দুই খুনিকে
বিশ্বকাপ শুরু, টস জিতে ফিল্ডিংয়ে ওমান
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি পাপুয়া নিউ গিনি। আর ম্যাচের শুরুতে হাসলেন ওমান অধিনায়ক জিসান মাকসুদ। টসে জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন।
টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, টসে জিতলে তারাও আগে বোলিংই নিতেন। তাই টসে হারা একটি বড় ফ্যাক্টর হতে পারে। আর উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।
এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: