- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- খেজুরের বিস্ময়কর গুণ
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- মা হারালেন চিত্রনায়িকা পপি
পূজামণ্ডপে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পূজামণ্ডপগুলোতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। শুধু পূজা নয়, সব ধর্মীয় উৎসবে নিরাপত্তা বাহিনী কাজ করছে।
মঙ্গলবার রাজধানীর স্বামীবাগে লোকনাথ মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ শেষে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ নয়। ধর্ম যার যার উৎসব সবার, এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশের মানুষ। যারা দেশে ধর্মের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল, তাদের কঠোরভাবে দমন করা হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের। আমি আশা করি সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। আমি বলব-পৃথিবীর সব জায়গায় শান্তি অব্যাহত থাকুক। জঙ্গি উত্থান যেন না হয়, কোনোভাবে যেন সন্ত্রাসীরা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে-সেটাই আমাদের চিন্তা-চেতনা।’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘শুধু ধর্মীয় উৎসব নয় যেকোনো উৎসবে আমাদের সিকিউর করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ কান খোলা রয়েছে। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি। কাউকে কোনো ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমাদের দেশে এবারও গতবারের চেয়ে প্রায় ৫০০ প্রতিমা বেশি তৈরি হয়েছে। আমরা আশা করি, পূজা সুন্দরভাবে শেষ হবে। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এখানে ধর্মের কোনো বাধা নেই। আমাদের এখানে সবাই একটা কথাই বলে, ধর্ম যার যার উৎসব সবার।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: