- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
খুলনা বিভাগে করোনায় আরও ৪০ মৃত্যু, শনাক্তে রেকর্ড
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সর্বোচ্চ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জনের শরীরে, যা একদিনে শনাক্তের রেকর্ড। এছাড়া একই সময়ে করোনায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে বিভাগে প্রাণহানির সংখ্যা ১৩শ ছাড়াল।
গত সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর শনাক্তের সেই রেকর্ড ভেঙে ১৮৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হলো।
মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ৩৪৯ জনের। এছাড়া বাগেরহাটে ১২৭ জনের, সাতক্ষীরায় ১১৩ জনের, যশোরে ২৭৯ জনের, নড়াইলে ৭৩ জনের, মাগুরায় ৪৭ জনের, ঝিনাইদহে ২৩০ জনের, কুষ্টিয়ায় ৪৩১ জনের, চুয়াডাঙ্গায় ১৪০ জনের, মেহেরপুরে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: