- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
২ দিন অব্যাহত থাকবে বৃষ্টি, পূর্বাভাসে আরও যা জানা গেল
সারাদেশে থেমে থেমে প্রায় সপ্তাহব্যাপী চলছে বৃষ্টিপাত। চলমান এই বৃষ্টিপাত আরো দুইদিন অব্যাহত থাকতে পারে বলে জানা গেছে। রোববার (৪ জুলাই) সন্ধ্যা ছয়টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য পাওয়া যায়। যাতে বলা হয়, পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা রাঙামাটিতে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায় ১১৬ মিলিমিটার, ডিমলায় ১০৫ মিলিমিটার, সীতাকুন্ড ও কক্সবাজারে ৫৫, টেকনাফে ৫৩ মিলিমিটার এবং ঢাকায় ৪৩ মিলিমিটার। ঢাকায় কাল সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: