- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
রাজধানীতে বাসে আগুন
রাজধানীর রামপুরা ব্রিজের ওপর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুই ইউনিট কাজ করেছে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার কামরুল হাসান।
তিনি বলেন, ‘আমরা সকাল ৭টা ১০ মিনিটে রামপুরা ব্রিজের ওপরে বাসে আগুন লাগার খবর পেয়েছি৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে বাসটির ভিক্টর ক্লাসিক পরিবহন বলে জানা গেছে।’
আগুন লাগার বিষয়ে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ বলেন, ‘লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় রামপুরা ব্রিজ এলাকায় অনেকগুলো বাস পার্কিং করা আছে। এর মধ্যে একটি বাসে আগুন লাগে। আগুন ৭টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।’
আগুন লাগার কারণ সম্পর্কে এসআই বলেন, ‘প্রতিটি বাসেই পরিবহনের স্টাফরা রাতে ঘুমান। ধারণা করা হচ্ছে কয়েল বা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় বাসের এক স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হচ্ছে। ঘটনাস্থলে থাকা আমাদের টিম থানায় এলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: