- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
- শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- চার দেশে বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
সর্বাত্মক লকডাউনে শেয়ারবাজার খোলা ৪ দিন
সর্বাত্মক লকডাউনে ব্যাংক কার্যক্রমের সঙ্গে মিল রেখে শেয়ারবাজারে লেনদেন হবে সপ্তাহে চার দিন। এ ছাড়া বৃহস্পতিবার ব্যাংক হলিডে এবং শুক্র, শনি ও রবিবার এই তিন দিন ব্যাংক বন্ধ থাকার কারণে বন্ধ থাকবে শেয়ারবাজার। সোমবার থেকে শুরু হবে শেয়ারবাজার, লেনদেন চলবে বেলা ১টা পর্যন্ত।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে। এ সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চালু থাকবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, আগামী সোমবার থেকে নতুন এ সময়সূচি কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, ব্যাংক হলিডের কারণে বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। আর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী রবিবার ব্যাংক বন্ধ থাকবে। আগামী সোমবার থেকে শেয়ারবাজারে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে। এই লেনদেনে বর্তমান নিয়ম অনুযায়ী ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: