ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

১-৫ জুলাই আটক বন্দিদের মুক্তি দেওয়া হচ্ছে

6 August 2024, 5:27:53

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যাক্তিদের দমাতে গণহারে গ্রেফতার করে বিভিন্ন মামলায় আটক করে সরকার। এবার সেই সরকার পতনের একদিনের মাথায় আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

গত ১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত আন্দোলন ও বিভিন্ন মামলায় যাদের আটক করা হয়েছে তাদের আদালতের মাধ্যমে মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে জানান রাষ্ট্রপতির প্রেস উইং। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার মুক্তি দেওয়া হয় এবং দ্বাদশ সংসদ ভেঙ্গে দেওয়া হয়।

এর আগে, ছাত্র-জনতার বিক্ষোভে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সেনাপ্রধান ওয়াকার উজ-জামান জাতির উদ্দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: