- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
অতিরিক্ত মদপানে মিরপুরে ১ জনের মৃত্যু
মিরপুরের দারুস সালামে অতিরিক্ত মদপানে মশিউর রহমান (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে টেকনিক্যাল এলাকায় ওই ব্যক্তি অসুস্থ অবস্থায় পড়ে থাকলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়। পরে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে রাতেই মশিউর রহমান মারা যান।
সোমবার দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানে মশিউর মারা গেছেন। তিনি একটি বায়িং হাউজে চাকরি করতেন।
ওসি জানান, হাসপাতালের চিকিৎসকরা তার মৃত্যুর সনদে উল্লেখ করেছেন-অ্যালকোহল পয়জনিংয়ের কারণে মৃত্যু হয়েছে। তিনি ধানমন্ডি এলাকায় থাকতেন। তার বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: