- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- আমার মরদেহ যেন কোনোভাবেই এফডিসিতে না যায়: শবনম
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- চুলে রঙ করার আগে সতর্ক থাকুন, হতে পারে যেসব ক্ষতি
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী
গুলশানে স্পা সেন্টারে অভিযান, ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু
রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক তরুণী মারা গেছেন। এসময় আরেক তরুণী লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন। নিহত তরুণীর নাম ফারজানা। আহত তরুণীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
বুধবার দুপুরে গুলশান-২ এর ৪৭ নম্বর রোডের একটি বাসায় অভিযানের সময় এ ঘটনা ঘটে।
অভিযানের সময় ভয়ে ফারজানা ও আরেক তরুণী ছাদ থেকে লাফ দেন বলে জানান তার স্বামী জাহিদ হাসান। তিনি বলেন, আমার স্ত্রী গুলশানে একটি বিউটি পার্লারে কাজ করত। সেখানে মোবাইল কোর্টের অভিযান চলছে শুনে ভয় পেয়ে সে ছাদ থেকে লাফিয়ে পড়ে। তার সঙ্গে আরেক তরুণী ছাদ থেকে পড়ার পর গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের দুজনকে সিটি করপোরেশনের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত ফারজানার গ্রামের বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা থানায়। তিনি পরিবারের সঙ্গে খিলক্ষেত এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
এ ব্যাপারে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, আমরা যতটুকু জানি, একটি স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলছিল। আমরা খবর পেয়ে আহত দুই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: