- নিয়মিত আদা খেলে শরীরে যে পরিবর্তন হয়
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা
- ২১ ঘণ্টা নাটকীয়তার পর মুক্তি পেলেন সেই মাহদী
- ভেনিস-টরন্টোর পর লন্ডন উৎসবেও বাংলাদেশের সিনেমা
- শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
গভীর রাতে ফ্লাইওভারে প্রাণ গেল তিন বন্ধুর
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন, মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। মেহেদী দুবাই প্রবাসী। মাস তিনেক আগে বাংলাদেশে এসেছেন।
তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া মেহেদী হাসানের চাচা সালাউদ্দিন জানান, নিহতরা তিন বন্ধু মিলে রাতে ঘুরতে বের হয়। খিলগাঁও ফ্লাইওভারে আসা মাত্রই একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের তিন জনই মুগদা এলাকায় থাকতেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খিলগাঁও থেকে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পর তাদের তিনজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা তিনজনেই মোটরসাইকেল আরোহী ছিলেন। ট্রাক ও চালককে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: