- জুলাই গণ-অভ্যুত্থান ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ের প্রতীক: রিজভী
- চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
- নতুন চুল গজাতে ব্যবহার করুন রোজমেরি হেয়ার স্প্রে
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার ফোরাম সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট মাফরুজা আক্তারকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি প্রতারণা মামলায় তার নামে ওয়ারেন্ট হয়েছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এক ভুক্তভোগীর সঙ্গে ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। বুধবার (৯ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
জানা যায়, মাফরুজা আক্তার টেকনো এইড বিডির স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানের ই-ক্যাবের সদস্য পদ নম্বর ১৫৯। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর তার খোঁজখবর নিয়েছেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: