- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
হাজারীবাগে কুরিয়ার সার্ভিস ডিপোতে বিস্ফোরণ, নিহত ১
রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিস ডিপোতে বিস্ফোরণ হয়েছে। এতে মো. ইলিয়াস (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও ৩ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বউবাজার বেড়িবাঁধ এলাকায় ‘মেট্রো এক্সপ্রেস ট্রান্সপোর্ট’ নামের কুরিয়ার সার্ভিসের ডিপোতে বিস্ফোরণ হয়।
দগ্ধ তিন শ্রমিক হলেন- হালিম (২৮) মার্সেল (৩৬) ও আশিক (৪০)।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো কেমিক্যাল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।’
জানা যায়, হতাহতদের সবার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, হাজারীবাগ এলাকা থেকে দগ্ধ হয়ে ৩ জন এসেছেন। সবারই অবস্থা আশঙ্কাজনক।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: