- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
খিলগাঁওয়ে ‘রিকশাচালক স্বামীর হাতে’ স্ত্রী খুন
রাজধানীর খিলগাঁও এলাকায় স্ত্রীকে ছুরি মেরে হত্যার অভিযোগে এক রিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত নারীর নাম খুকি বেগম। মঙ্গলবার রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই বাসা থেকেই খুকির স্বামী আবুল হোসেনকে গ্রেফতার করা হয় বলে খিলগাঁও থানার এসআই কাজী আশরাফুল হক জানান।
তিনি বুধবার গণমাধ্যমকে বলেন, রাত ১০টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মাঝে স্বামী ছুরি দিয়ে খুকির গলায় আঘাত করেন। খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়।
স্থানীয়রা জানান, খুকির দুই ছেলে এক মেয়ে রয়েছে। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে, তারা অন্য জায়গায় থাকেন। রাতে ঝগড়ার সময় তার ছেলে বাসায় ছিল না বলে পুলিশ জানিয়েছে।
এই পরিবারের গ্রামের বাড়ি ময়মনসিংহে। ময়নাতদন্তের জন্য খুকির লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, খুকি বেগমের স্বামী রিকশাচালক আবুল হাশেমকে রক্তমাখা ছুরিসহ আটক করা হয়েছে। তার মানসিক সমস্যা রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: