- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
বুধবার রাজধানীর লোডশেডিং কোথায় কখন
বিদ্যুৎ সাশ্রয়ে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু হয়েছে। তবে কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এলাকাভিত্তিক লোডশেডিং শুরু করেছে মঙ্গলবার সকাল ১০টা থেকে। একই সময় লোডশেডিং শুরু করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডও (ডেসকো)। কোন এলাকায়, কখন লোডশেডিং হবে, তার তালিকাও প্রকাশ করছে সংস্থা দুটি।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সেই অনুযায়ী বুধবার (২০ জুলাই) ডিপিডিসি ও ডেসকো কোথায়, কখন লোডশেডিং হবে- তার সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি দুটির ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।
ডিপিডিসির সম্ভাব্য লোডশেডিং সময়সূচি দেখতে লিঙ্কে ক্লিক করুন
ডেসকোর সম্ভাব্য লোডশেডিং সময়সূচি দেখতে লিঙ্কে ক্লিক করুন
তবে বুধবারের লোডশেডিংয়ের সময়সূচির সম্ভাব্য তালিকা এখনো ওয়েবসাইটে প্রকাশ করেনি বিদ্যুৎ বিতরণের অন্য চার কোম্পানি- নেসকো, পিডিবি, আরইবি ও ওজোপাডিকো।
আজ থেকে শুরু হচ্ছে এলাকাভিত্তিক লোডশেডিংআজ থেকে শুরু হচ্ছে এলাকাভিত্তিক লোডশেডিং
মহামারির মধ্যে ইউক্রেন যুদ্ধের পর বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি আমদানি কমিয়ে দেওয়ায় কমেছে বিদ্যুৎ উৎপাদন। এ অবস্থা মোকাবিলায় বিদ্যুতের উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় করতে আজ থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। কোথায়, কখন লোডশেডিং হবে, তার তালিকা এবং সময়সূচি প্রকাশ করা হয়েছে।
দেশে গতকাল (সোমবার) থেকেই স্থগিত করা হয়েছে ডিজেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। এ ছাড়া এখন থেকে সপ্তাহে এক দিন বন্ধ থাকবে পেট্রল পাম্প। এমন বিভিন্ন সিদ্ধান্তের পাশাপাশি অফিসের সময়সূচি দুই ঘণ্টা কমানোর চিন্তা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গতকাল সোমবার আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের এই সিদ্ধান্ত এসেছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখা, আলোকসজ্জা সম্পূর্ণ নিষিদ্ধ করে গতকাল (সোমবার) নির্দেশনা জারি করা হয়েছে।
জ্বালানি সঙ্কটের এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট, শপিংমল খোলা দেখলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া শুরু হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: