- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
৩০ শিক্ষার্থী আহত, ক্যাম্পাসে পুলিশের রাবার বুলেট টিয়ার সেল নিক্ষেপ
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী কাপড় কিনতে নিউমার্কেটে যান। কাপড় কেনা নিয়ে দোকানির সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় বাকবিতণ্ডার একপর্যায়ে তিন শিক্ষার্থীকে মারধর করেন ব্যবসায়ীরা। দোকানে থাকা ছুরি দিয়ে এক ছাত্রকে আহত করা হয়। আহত শিক্ষার্থীকে ঢামেকে নেয়া হয়েছে।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
সংঘর্ষের পর মঙ্গলবার ভোরে কলেজে আজকের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়।
এদিকে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আবারও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে ব্যবসায়ীরা। সংঘর্ষে নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পরিস্থিতি এখন কিছুটা শান্ত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: