- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
বাড্ডায় ঘরের মেঝেতে নারীর গলাকাটা লাশ
রাজধানীর বাড্ডায় ঘরের মেঝেতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম আফরোজা (৩২)।
জানা যায়, উত্তর বাড্ডার ভাড়া বাসার মেঝে থেকে ওই নারীর রক্তাক্ত লাশ পড়েছিল। আফরোজা একটি সিমেন্ট তৈরির কোম্পানিতে কর্মরত ছিলেন। তার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যার পর বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। পরে পুলিশে খবর দেন।
বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাত ১০টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। হত্যার কারণ জানার চেষ্টা চলছে। এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। হত্যার রহস্য জানতে জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রাথমিকভাবে মনে হচ্ছে, আফরোজাকে হত্যা করা হয়েছে। তবে কি কারণে কারা তাকে গলা কেটে হত্যা করেছে তা জানা যায়নি। হত্যার কারণ জানার চেষ্টা চলছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: