- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
রামপুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু
রাজধানীর রামপুরা মালিবাগ চৌধুরী পাড়া বউ বাজার এলাকায় ভাঙারি দোকান ও গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পাঁচ দিন আগের ওই ঘটনায় এ নিয়ে দুই জনের মৃত্যু হল।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে মারা যান ৫০ বছর বয়সী নাদের আলী। তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে গিয়েছিল।
চিকিৎসকের বরাতে এ তথ্য দিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
এর আগে রোববার দুপুরে মারা যান হেলাল উদ্দিন শেখ (৫০)। আগুনে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
ওই ঘটনায় দগ্ধ নুর নবী (৫১), ইউসুফ আলী (৪৯) ও সিদ্দিকুর (৫০) হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ, নূর নবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাচ্চু মিয়া।
বুধবার রাতে চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারি দোকানে আগুনে দগ্ধ হন ওই পাঁচজন।
ফায়ার সার্ভিসের ধারণা গ্যাস সিলিন্ডারের ছিদ্র থেকে সেখানে আগুন লেগেছিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: