- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
শীতের ভোরে বৃষ্টিপাত, বিপাকে জনজীবন
শৈত্যপ্রবাহ কেটে গিয়ে লাগাতার বৃষ্টির কবলে পড়ছেন দেশের উত্তরাঞ্চলের মানুষ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকেই বিভাগীয় শহর রাজশাহীতে চলছে লাগাতার বৃষ্টি। ছুটির দিনেও কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। এদিন রাজশাহী আবহাওয়া অফিস শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় বৃষ্টি শুরু হয়। তখন ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সকাল ৭টা ২০ মিনিট থেকে আবার শুরু হয়। সকাল ৯টা পর্যন্ত মোট ১০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তিনি বলেন, ‘আজ সারাদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আকাশের মেঘ কেটে গেলে তাপমাত্রা আবারও কমবে। তখন শীত বাড়বে।’
উত্তরের জেলা পঞ্চগড়েও বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল ৯টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, ‘শৈত্যপ্রবাহ কেটে গেলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। জেলা শহরসহ বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি আর হিম শীতল বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে ‘।
সকাল থেকে বৃষ্টির কারণে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: