ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

রাজধানীতে ফেনসিডিল-হেরোইনসহ ৯০ জনকে গ্রেফতার

10 December 2021, 11:41:16

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন-ফেনসিডিল ও অন্যান্য মাদকসহ ৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অখিভযোগে তাদের গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ১৭৩ গ্রাম ৩৭০ পুরিয়া হেরোইন, ৮০১৩ পিস ইয়াবা বড়ি, ৫১ কেজি ৩৩২ গ্রাম গাঁজা ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৯ টি মামলা করা হয়েছে।

মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: