- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
নটরডেমের শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বুধবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে মতিঝিলের শাপলা চত্বর ও এর আশপাশের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী চালকের ফাঁসির দাবি জানাচ্ছেন। বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নিয়েছেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে সংশ্লিষ্ট চালককে আটক করেছি। চালকের নাম রাসেল। মামলার প্রস্তুতি চলছে। গাড়িটিও জব্দ করা হয়েছে। মতিঝিল থানার ডিউটি অফিসার এস আই কলিমউদ্দিন বলেন, পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছে। দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে আটক করা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: