- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
রাজধানীর সাভারে একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার রূপায়ণ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী থানার চর গরুক মণ্ডল গ্রামের মুজাম মিয়ার ছেলে সবুর মিয়া (২৮), তার স্ত্রী রোজিনা (২৫) ও মেয়ে সুমাইয়া (০৯)। রোজিনা ওই এলাকার ফজর আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মেডলার কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, জামগড়ার রূপায়ন মাঠ এলাকার ফজর আলীর বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে সবুর মিয়াকে ঝুলন্ত অবস্থায় ও বাকিদের মরদেহ বিছানা থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন সবুর মিয়া।
আশুলিয়া থানার এসআই আল-মামুন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারনে সবুর মিয়া আত্মহত্যা করেছেন তার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন সবুর মিয়া। বিস্তারিত পরে জানানো হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: