- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
হাসপাতালে ভর্তি আরও ১৪২ ডেঙ্গু রোগী
দেশে কোনো ক্রমেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৪২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৪৩ জন। আজ মঙ্গলবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৪২ জন। এর মধ্যে ঢাকাতেই ১০৯ জন। আর ঢাকার বাইরের রয়েছেন ৩৩ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৫৯ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫০ জন। এ বছরের ১ জানুয়ারি ২ নভেম্বর অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২৩ হাজার ৯৪৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ হাজার ১৪২ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৯২ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, এডিসের লার্ভা বেশি পাওয়া যায় নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি, প্লাস্টিকের ড্রাম, বালতি, পানির ট্যাংক, বাড়ি করার জন্য নির্মিত গর্ত, টব, বোতল ও লিফটের গর্তে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: