- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
পুরান ঢাকার রাজধানী সুপার মার্কেট মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
ওয়ারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাজধানী সুপার মার্কেট মসজিদ সংলগ্ন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন দুর্ঘটনার শিকার হন। রক্তাক্ত অবস্থায় আমরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ তাদের পরিচয় উদঘাটনের চেষ্টা চালাচ্ছে। বিস্তারিত পেলে পরে জানানো হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: