- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
কামরাঙ্গীরচরে ঘরে মা-মেয়ের লাশ
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নয়াগাঁও তুলাগাছতলা এলাকার ৩নং গলির আব্দুর রহিমের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
মৃতরা হলেন ফুলবাসি চন্দ্র দাস এবং তার মেয়ে সুমি চন্দ্র দাস। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা না গেলেও পুলিশ জানিয়েছে মৃতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফুলবাসির স্বামী মুকুন্দ চন্দ্র দাসকে আটক করেছে পুলিশ।
কয়েকজন প্রতিবেশী জানান, ভোরে বড় মেয়ে ঝুমা ঘুম থেকে উঠে মা এবং বোনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ঘরে এসে মা-মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে নিয়ে আসে।
রাতের কোনো একসময় তাদের শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের। সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: