- মা হারালেন চিত্রনায়িকা পপি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
গুলিস্তানে বিস্ফোরণ: ঢামেকে চিকিৎসক বাড়ানো হচ্ছে, নিহত ১৪
গুলিস্তানে ভবন বিস্ফোরণে আহতদের সংখ্যা বাড়তে থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক বাড়ানো হচ্ছে। রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এদিকে ঢাকা মেডিকেলে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। তাছাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসছে তাদের অধিকাংশ পথচারী। হাসপাতালে প্রতি মিনিটে প্রায় একজন করে চিকিৎসা নিতে আসছেন। এরমধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। আহতদের চিকিৎসায় প্রচুর রক্তের প্রয়োজন হওয়ায় যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে ঢাকা মেডিকেলে যেতে বলা হয়েছে।
অন্যদিকে বিস্ফোরিত ভবনে তল্লাশি চালাচ্ছেন ফায়ার সার্ভিস। ভবনের ভিতরে কেউ আটকে আছে কি না তাদের খোঁজে এই তল্লাশি চলছে। ঘটনার কারণে আশপাশের বিদ্যুৎব্যবস্থা বন্ধ রয়েছে। এরইমধ্যে পুলিশের গাড়ি থেকে জেনারেটর দিয়ে আলোর ব্যবস্থা করা হয়েছে। যাতে আলো সংকটের কারণে উদ্ধার তৎপরতা ব্যহৃত না হয়।
পাঁচতলা ভবন বিস্ফোরণের পর ভবনটির দেয়াল ও কাঁচ ধ্বসে রাস্তায় পড়ে। এতে সড়কে থাকা অনেকে হতাহত হন।
এর আগে চারটা ৫০ মিনিটে গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের পাশের ভবন বিস্ফোরিত হয়। এতে পাশের একটি সাততলা ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: