- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ২০২৭ সালে দেখা যাবে শতাব্দীর বিরল সূর্যগ্রহণ, দিনের বেলায় নামবে গভীর অন্ধকার
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, তিন মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া অন্তত ২০ জন নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা।
রবিবার দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি কার্গো জাহাজের সঙ্গে মুন্সিগঞ্জগামী যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়। পরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি ডুবি যায়।
পরে ১৫ থেকে ২০ জনের মতো যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।
অবশ্য লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তাৎক্ষণিকভাবে তা নির্দিষ্ট করে জানা যায়নি।
বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (নৌ-নিরাপত্তা বিভাগ) বাবু লাল বৈদ্য বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ঢাকাটাইমসকে বলেন, লঞ্চ ডুবির ঘটনা শুনেই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। আরেফীন বলেন, আনুমানিক ৫০ জন জাহাজে ছিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: