ইন্টারনেট
সর্বশেষ
ADS

জঙ্গি আস্তানা সন্দেহে স্বামীবাগে বাড়ি ঘিরে রেখেছে র‍্যাব

9 December 2021, 7:38:46

রাজধানীর স্বামীবাগে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলিতের একটি বাড়ি ঘিরে অবস্থান নেন র‍্যাব সদস্যরা।

র‍্যাব-৩ এর মিডিয়া অফিসার এএসপি ফারজানা হক গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসায় অভিযান চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, ওই বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, আটককৃত ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। ওই বাড়ি থেকে কম্পিউটার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: