- মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে, সমাধানে কিছু নিয়ম মেনে চলুন
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
- জামায়াতের ১১ দলীয় জোটে আবারও ভাঙন
- পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
- হাদিস অস্বীকার থেকে সাবধান
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- ছবি দিয়ে ভিডিও তৈরি করবে জেমিনি, নতুন ফিচারে থাকছে যেসব সুবিধা
- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ল ১১ সেপ্টেম্বর পর্যন্ত
মহামারি করোনাভাইরাস পরিস্থিতির বিবেচনায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়িয়েছে সরকার। আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি।
বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে চলমান ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। দীর্ঘ ১৭ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
কিছুদিন আগে প্রতিদিন দুই শতাধিক করে মৃত্যু হচ্ছিল করোনায়। কয়েকদিন ধরে সেই সংখ্যাটা কমে এসেছে। তারপরেও প্রতিদিন মৃত্যুর সংখ্যা শতক পেরোচ্ছে। এমন পরিস্থিতিতে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি আরেক দফা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: