- ‘তেলাপোকা পার্টি’র উত্থান, পতনের শঙ্কায় মোদি সরকার!
- টানা ছুটি শেষে আজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাশ শুরু
- গরমে মুখ ভরে যাচ্ছে লালচে র্যাশে, ঘরোয়া উপকরণ ব্যবহারেই সমাধান
- সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত তামিম
- লিচু কেনার আগে খেয়াল রাখুন এই ৭ বিষয়
- সরকার জ্ঞান-মেধাভিত্তিক রাষ্ট্র গড়তে চায়: প্রধানমন্ত্রী
- রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
- মার্কিন ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ বার্তা
- শাকিব-বুবলীর ঘরে এলো কন্যাসন্তান, নাম শার্লিন খান
- দাম কমল জেট ফুয়েলের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সাথে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। নয় বল হাতে রেখে ৫ উইকেটের বিনিময় জয় পেল টাইগাররা। আর আগে, ১২২ রানের লক্ষ্যে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। আগের ম্যাচের মতো এদিনও ব্যর্থ হন সৌম্য সরকার। মিচেল স্টার্কের বলে বোল্ড হওয়ার আগে শূন্য করেন তিনি। পরের ওভারেই জস হ্যাজেলউডের বলে ৯ রান করা নাঈম শেখ বোল্ড হন।
তৃতীয় উইকেট জুটিতে মেহেদী হাসানের সঙ্গে ৩৭ রান তোলেন সাকিব। তবে অ্যান্ড্রু টাইয়ের দারুণ এক বলে বোল্ড হন সাকিব। ১৭ বলে ২৬ রান করেন এই তারকা। আর অ্যাডাম জাম্পার বলে উইকেটরক্ষক ম্যাথিউ ওয়েডের স্টাম্পিংয়ে শিকার হওয়া মেহেদী ২৪ বলে ২৩ রান করেন।
মাঝে শূন্য রানে অ্যাশটন অ্যাগারের বলে আউট হয়ে ফিরে যান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং ও অন্য বোলারদের দারুণ সহায়তায় ১২১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে এই সংগ্রহ করে দলটি।
বুধবার (০৪ আগস্ট) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস হেরে ফিল্ডিংয়ে নামে টাইগাররা।
এদিনও শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া সতর্ক শুরু করলেও পাওয়ার প্লেতে দলটি ২ উইকেট তুলে নেয় টাইগাররা। ৬ ওভার শেষে ৩২ রান তুলতে পারে সফরকারী অজিরা।
দলীয় ১৩ রানে ওপেনার অ্যালেক্স ক্যারিকে নাসুম আহমেদের ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান। আর ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা মোস্তাফিজুর রহমান অসাধারণভাবে বোল্ড করেন আরেক ওপেনার জস ফিলিপকে।
মাঝে তৃতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৫৭ করে দলকে বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেন মিচেল মার্শ ও মইসেস হেনরিকেস। তবে ২৫ বলে ৩০ রান করা হেনরিকেসকে সাকিব আল হাসান বোল্ড করলে ভাঙে জুটি। এরপর মার্শও বেশিক্ষণ টিকতে পারেননি। আগের ম্যাচের মতো এ ম্যাচেও ৪৫ রান করেন। এবার ৪২ বল খেলে শরিফুল ইসলামের বলে উইকেটরক্ষক নুরুল হাসানকে ক্যাচ দেন।
এরপর আসা-যাওয়ার মিছিলেই ব্যস্ত থাকে সফরকারীরা। দুর্দান্ত বল করা মোস্তাফিজ অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড ও অ্যাশটন অ্যাগারকে পর পর দুই বলে বিদায় করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান।
বাংলাদেশের হয়ে সেরা বোলিং করা মোস্তাফিজুর ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট পান। শরিফুল ২টি উইকেট তুলে নেন। এছাড়া মেহেদী ও সাকিব একটি করে উইকেট ভাগাভাগি করে নেন।
এ ম্যাচে দুদলই তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে।
সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যালেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মোইসেস হেনরিকেস, ম্যাথিউ ওয়েড, অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: