- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
ভারতে করোনায় আরও ৩৯২১ মৃত্যু
করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন হাজার ৯২১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে তিন হাজার ৯২১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জনে। এ সময়ের মধ্যে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত দুই কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪১০ জন।
ধীরে ধীরে সংক্রমণ কমছে ভারতে। গত ১ এপ্রিলের পর থেকে এদিন করোনায় সর্বনিম্ন আক্রান্ত হয়েছে দেশটিতে। ১ এপ্রিল আক্রান্ত হয়েছিল ৭২ হাজার ৩৩০ জন।
সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ১৯ হাজার ৬৫৮ জন, মোট আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৬৭ লাখ ২৪ হাজার ৫৭৫ জন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: