- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
করোনার তাণ্ডবে বাতিল ভারতের বোর্ড পরীক্ষা
করোনা ভাইরাসে তছনছ হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ যোগ দিচ্ছে মৃত্যু মিছিলে। দেশটিতে করোনা মোকাবিলায় দেশটির বিভিন্ন রাজ্যে চলছে কঠোর লকডাউন। এবার প্রাণঘাতী এই মহামারীর কারণে ভারতে বাতিল হয়ে গেল সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা।
সিবিএসইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তা এবং সবপক্ষের আলোচনার ভিত্তিতে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়মের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে শিক্ষার্থীদের নাম্বার দেওয়া হবে। গত বছরের মতো এবারও যদি কোনও শিক্ষার্থী নিজেদের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হয়, তাহলে পরীক্ষা দিতে পারবেন। পরিস্থিতি উপযুক্ত হলে সেই পরীক্ষা নেওয়া হবে।
এদিকে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে হওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্যের বিষয়ে আমরা সবাই অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। বড়সড় স্বস্তি।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: