- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
অন্তত ৭০ জনকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী: জাতিসংঘ
মিয়ানমারে অভ্যত্থানের পর থেকে ৭০ জন মানুষকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। আর এই ঘটনার জের ধরে সেনাসদস্যদের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রুস। থমাস অ্যান্ড্রুস বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে বলেছেন মিয়ানমার দেশটি একটি হত্যাকারী, অবৈধ শাসনের দ্বারা পরিচালিত হচ্ছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা মারা গেছেন তাদের অর্ধেকের বেশি বয়স ২৫ বছরের কম। অভ্যুত্থানের পর থেকে দুই হাজারের বেশি মানুষকে আটকে রাখা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। থমাস অ্যান্ড্রুস আরো বলেন, এক ভয়াবহ সত্য নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। মিয়ানমার শাসিত হচ্ছে একটা খুনি ও অবৈধ শাসকগোষ্ঠির দ্বারা। এমন অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে, যাতে দেখা যায়, নিরস্ত্র মানুষকে নির্বিচারে পেটাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এছাড়া বিক্ষোভকারীদের দোকানপাট লুট করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে সেনাবাহিনী
গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে রাজনৈতিক সংকট শুরু হয়। অভ্যুত্থানের পর গ্রেফতার করা হয়েছে সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) শীর্ষ নেতাদের। সেনাবাহিনীর অভিযোগ, গত নভেম্বর মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতি করে জয় পেয়েছে এনএলডি। তবে এই অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। দেশটিতে বর্তমানে জান্তা শাসকদের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের ঠেকাতে নির্বিচারে গুলি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে তাতে দমছেন না আন্দোলনকারীরা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: