- ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী
- নতুন আশায় জেলেরা: মধ্যরাতে ভোলার নদীতে শুরু হচ্ছে মাছ ধরা
- এবার বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
- প্রবাসী যুবককে ঠকিয়ে ৯ কোটি রুপি আত্মসাৎ, ফেঁসে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
- জুলাই থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দিবে সরকার: শিক্ষামন্ত্রী
- দাম বাড়লেও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ
- জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করল ইরান
ভারতীয় পণ্যে আরও ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার একটি নির্বাহী আদেশ জারি করে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।
বুধবার (৬ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে।
ট্রাম্পের অভিযোগ, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়ার তেল আমদানি করছে। এ শুল্ক নতুন করে আরোপিত ২৫ শতাংশের পাশাপাশি পূর্বঘোষিত আরেক দফা ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কারণ এর ঠিক আগেই ভারতের এক সরকারি সূত্র জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের শেষ দিকে প্রায় সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক সবচেয়ে বড় সংকটে পড়েছে বলে বিশ্লেষকদের অভিমত। দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়াই এই উত্তেজনার অন্যতম কারণ।
হোয়াইট হাউজের এই পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্প এর আগেই সোমবার দিয়েছিলেন। এরপরই তার শীর্ষ কূটনৈতিক দূত স্টিভ উইটকফ মস্কো সফর করেন, যার উদ্দেশ্য ছিল রাশিয়াকে ইউক্রেনে শান্তিচুক্তির দিকে রাজি করানো।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে রাশিয়ার ওপর আরও বেশি শুল্ক এবং তাদের মিত্রদের ওপর ‘সেকেন্ডারি স্যাংশন’ বা পরোক্ষ নিষেধাজ্ঞা জারি করা হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: