- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
করোনায় এক দিনে এত মৃত্যু আগে দেখেনি ভারত
ভারতে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর আগে কোভিডে এক দিনে এত মৃত্যু দেখেনি ভারত। একইসঙ্গে করোনায় দৈনিক আক্রান্ত শনাক্তও ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
পর পর তিন দিন ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় সে দেশে নতুন করে আক্রান্ত হয়েছে চার লাখ এক হাজার ৭৮ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট আক্রান্ত হলো দুই কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জন।
রেকর্ডসংখ্যক আক্রান্তের সঙ্গে সঙ্গে ভারতে দৈনিক মৃত্যুও বেড়েছে গত কয়েক সপ্তাহে। বাড়তে বাড়তে গত ২৪ ঘণ্টায় তা চার হাজার ছাড়াল। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৮৭ জনের। একদিনে মৃত্যুর হিসাবে এই সংখ্যা করোনাকালে সর্বাধিক। এ নিয়ে ভারতে মোট প্রাণ হারাল দুই লাখ ৩৮ হাজার ২৭০ জন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: