- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
- কাশ্মীর দখলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ ঘণ্টা ধরে ৪০ কিলোমিটার যানজট
- জুলাই শহীদদের আত্মত্যাগেই দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে: প্রধানমন্ত্রী
রাইসির শোকসভায় যোগ দিতে ইরান যাবেন পুতিন
ইরানের প্রেসিডেন্ট রাইসির শোকসভা অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানি সংবাদমাধ্যম মেহেরের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
গ্লোব আই নিউজের বরাত দিয়ে এতে বলা হয়, ৪টি সুখোই ৩৫ যুদ্ধবিমান নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ইরানে যাবেন পুতিন। সেখানে তিনি রাইসির শোকসভায় অংশ নেবেন।
এর আগে সোমবার (২০ মে) ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেন পুতিন। শোক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, সৈয়দ ইব্রাহিম রাইসি ছিলেন একজন অসামান্য রাজনীতিবিদ। যার পুরো জীবন মাতৃভূমির সেবায় নিবেদিত ছিল।
আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় গত রোববার (১৯ মে) দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।
সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্য কর্মকর্তারা।
পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বেল-২১২ মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের খবরে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দেশটির জনগণের জন্য তার দায়িত্ব পালন করার সময় একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। তিনি শহীদ হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্য সফরসঙ্গীরাও নিহত হয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: