- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
নন্দীগ্রামে মমতা নয়, শুভেন্দু জয়ী: আনন্দবাজার
নন্দীগ্রামে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। রোববার রাতে এ খবর জানিয়েছেন পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা। তবে শুভেন্দু জয়ী হওয়ার খবর মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। এ নিয়ে আদালতে যাব।
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে।
এ নিয়ে যোগাযোগ করা হলে আনন্দবাজার অনলাইনকে ফোনে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘১৬২২ ভোটে জিতেছি আমি।’’ যদিও পোস্টাল ব্যালট ছাড়া মমতার সঙ্গে শুভেন্দুর জয়ের ব্যবধান ৯৭৮৭ ভোটের। তার পর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতা।
তিনি বলেন, আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। নন্দীগ্রাম যা রায় দেবে, মাথা পেতে নেব।
মমতা বলেন, ‘‘বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়। বাংলা আজ ভারতকে বাঁচিয়েছে ‘
ফলাফলের বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা।
এর আগে যদিও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: