- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
ইউক্রেনের ১১ ড্রোন ভূপাতিত করল রাশিয়া
রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির মস্কো, তুউলা, কালুগা এবং ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালানোর চেষ্টা করে কিয়েভ। তবে ইউক্রেন সরকারের রোববারের এ প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে মস্কোর প্রতিরক্ষা বাহিনী।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অন-ডিউটিতে থাকা রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মস্কো, তউুলা, কালুগা এবং ব্রায়ানস্কের আকাশসীমায় ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে।
ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে বলেন, এ অঞ্চলে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
এর আগে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীতে ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে। তারা পার্শ্ববর্তী আরও তিনটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে বলেও দাবি করা হয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: