- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- খেজুরের বিস্ময়কর গুণ
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
জি-২০ শীর্ষ সম্মেলন সমাপ্ত, ব্রাজিলের কাছে প্রেসিডেন্সি হস্তান্তর করলেন মোদি
যৌথ ঘোষণাপত্র নিয়ে এবং ব্রাজিলের কাছে সভাপতিত্ব দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার জি-২০ শীর্ষ সম্মেলন সমাপ্তির ঘোষণা দিয়েছেন।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, এই মেয়াদে তার দেশ ন্যায়ের বিশ্ব এবং একটি টেকসই পৃথিবী গড়তে কাজ করবে।
প্রধানমন্ত্রী মোদি আগামী নভেম্বরে একটি ভার্চ্যুয়াল বৈঠকের প্রস্তাব দিয়েছেন। কেননা তখনও সভাপতিত্ব ভারতের কাছেই থাকছে।
শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শেষ হলেও নেতারা এখনও সাইডলাইনে দ্বিপাক্ষিক আলোচনা করছেন। কেউ কেউ সংবাদমাধ্যমের সঙ্গে বৈঠক করছেন এবং বিবৃতি প্রকাশ করছেন।
ভারত জি-২০ সভাপতিত্ব ব্রাজিলের কাছে হস্তান্তর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে সভাপতিত্বের হাতুড়িটি হস্তান্তর করেন।
ব্রাজিল বলছে, ২০২৪ সালে সভাপতিত্বের সময়ে দেশটি দারিদ্র্য, টেকসই উন্নয়ন এবং বিভিন্ন সংগঠনে বৈশ্বিক সুশাসন পুনর্গঠনের ওপর গুরুত্ব দেবে।
শনিবার লুলা বলেন, আগামী বছর রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তার করা হবে না।
পুতিন বালি কিংবা দিল্লি সম্মেলনে অংশ নেননি। তিনি বারবার আন্তর্জাতিক সমাবেশ এড়িয়ে যাচ্ছেন।
২০২৫ সালে দক্ষিণ আফ্রিকা এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করবে।
শনিবার ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের নেতারা সম্মেলনের সাইডলাইনে সাক্ষাৎ করেন এবং যৌথ বিবৃতি প্রকাশ করেন।
দেশ চারটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম হিসেবে জি-২০ এর প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: