- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- খেজুরের বিস্ময়কর গুণ
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
এরদোয়ান-তেবোউন বৈঠকে হলো যে কথা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইস্তান্বুলে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবোউনের সঙ্গে বৈঠক করেছেন। শনিবারের এ বৈঠকে দ্বিপাক্ষিক ছাড়াও বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, শুক্রবার দুদিনের সফরে তুরস্কে পৌঁছলে তেবোউনকে স্বাগত জানান এরদোগান। এর পর শনিবার ইস্তান্বুলের ডলমাবাহচে প্রাসাদে দুই নেতার মধ্যে বৈঠক হয়।
খবরে বলা হয়েছে, দুই ঘণ্টাব্যাপী বৈঠকে তুরস্ক এবং আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এরদোগান ও তেবোউন। দুই নেতার বৈঠকের পর উভয়দেশের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা হয়।
এর পর তুর্কি নেতা অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।
প্রসঙ্গত, তুরস্ক ও আলজেরিয়ার অভিন্ন ইতিহাসের পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বন্ধনও বেশ অটুট। বিগত বছরগুলোতে দুই মুসলিম দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গতি পেয়েছে। ২০০৬ সালে বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও আলজেরিয়া।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: