- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- খেজুরের বিস্ময়কর গুণ
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
নাইজেরিয়ায় বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবে ১০০ জনের মৃত্যু
নাইজেরিয়ার নাইজার নদীতে বিয়ের যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই জানান, প্রতিবেশী নাইজার রাজ্যের নিকটবর্তী কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার (১২ জুন) ভোরে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। তার মানে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এক বিবৃতিতে গভর্নরের অফিস জানিয়েছে, নৌ দুর্ঘটনার খবরে গভর্নর মর্মাহত। এ দুর্ঘটনায় ইবু, জাকান, কাপাদা, কুচালু এবং সাম্পির মানুষ ছিলেন; যার সবগুলো পাতিগি বিভাগে অবস্থিত।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকাটি বিয়ের অতিথিদের বহন করছিল। অতিথিরা মধ্য নাইজেরিয়ার নিকটবর্তী নাইজার রাজ্যের একটি অনুষ্ঠান থেকে কোয়ারা রাজ্যে ফিরছিলেন। নৌকাটি নদীতে কোনও কিছু একটিতে ধাক্কা দেয়। এরপর উল্টে যায়।
রাজধানী আবুজা থেকে আল জাজিরার আহমেদ ইদ্রিস বলেছেন, আমরা সেই এলাকার বিভিন্ন উৎস থেকে জানতে পেরেছি অন্তত ৬৪ জন লোক এক গ্রাম থেকে এবং প্রায় ৪০ জন অন্য গ্রাম থেকে এসেছিল।
তিনি আরও বলেন, ইতোমধ্যে দুর্ঘটনায় নিহত কমপক্ষে ৬০ জনের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: