হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
নেপালের নতুন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওদেল
9 March 2023, 9:12:09
নেপালের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জেষ্ঠ্য নেতা রাম চন্দ্র পাওদেল।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল- ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
৫২ হাজার ৬২৮ ভোটের মধ্যে, পাউডেল ৩৩ হাজার ৮০২ ভোট পান এবং সিপিএন-ইউএমএল-এর সুভাষ নেমবাং ১৫ হাজার ৫১৮ ভোট পান।
সূত্র: কাঠমান্ডু পোস্ট
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: